Main Menu

কমলগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সেগুন গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিজ বসত ঘরের পিছনের একটি সেগুন গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা শ্রমিক প্রদীপ নায়েক (২৮)-এর লাশ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পরায় চা বাগানে এ ঘটনাটি ঘটে।
চাম্পারায় চা বাগান সূত্রে জানা যায়, এ চা বাগানের মসজিদ লাইনের চা শ্রমিক এক সন্তানের জনক প্রদীপ নায়েক বুধবার রাত নয়টায় স্ত্রীকে খাবার তৈরী রাখতে বলে ঘর থেকে বের হলেও রাতে আর ফিরে আসেনি। বৃহষ্পতিবার ভোর ৬টায় তার পরিবারের লোকজন বের হয়ে বসত ঘরের পিছনের একটি সেগুন গাছের ডালে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে চা শ্রমিক প্রদীপের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চা শ্রমিক জানান, প্রদীপ নায়েক কিছুটা মস্তিষ্ক বিকৃত ছিলেন।
কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক চা শ্রমিকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed