সিলেটে খাবার ফ্রি ডেলিভারি দিচ্ছে ফুডপান্ডা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের তিনটি বিভাগীয় শহরে ভাষার মাসে কোনো ফি ছাড়াই ভোজনরসিকদের খাবার সরবরাহ করছে ফুডপান্ডা। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ‘ফ্রি ডেলিভারি’ সেবা চলবে ৪ মার্চ পর্যন্ত। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের যেকেউ ফুডপান্ডার মাধ্যমে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের ছয় শতাধিক রেস্তোরাঁর খাবার অর্ডার করে এই সেবা সুবিধা পাবে।
যেসব রেঁস্তোরার খাবার ফুডাপান্ডা ফ্রি ডেলিভারির সুবিধা দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল- সিলেটে উনডাল কিং কাবাব, পানসি, হট স্পট, সিপ অ্যান্ড বাইট; ঢাকায় কেএফসি, টেকআউট, পিজ্জাহাট, বার্গার কিং, চিলিস এবং চট্টগ্রামে বারকোড ক্যাফে, ক্যাফে মিলানো, মুনো ক্যাফে বিস্ট্রো।
ফুডপান্ডার হেড অব পার্টনারশিপ অ্যান্ড পিআর সাকেরিনা খালেদ বলেন, গ্রাহকদের সুবিধার্থে ফুডপান্ডা সবসময়ই নতুন নতুন অফার দেয়। ভোজনরসিকরা যেসব খাবার পছন্দ করেন বা যেসব রেঁস্তোরার খাবার পছন্দ করেন সেসব খাবার ফুডপান্ডা ডেলিভারি দেয়। আশা করছি এই অফার গ্রাহকদের খাবার অর্ডার করতে আরো উৎসাহিত করবে। এর মাধ্যমে গতবারের মতো এবারও ফুডাপান্ডার প্রবৃদ্ধি ও সাফল্য আরো বৃদ্ধি পাবে।
ফুডপান্ডা নিয়ে বিস্তারিত জানা যাবে www.foodpanda.com.bd সাইটে। সঙ্গে রয়েছে অর্ডার দেওয়ার সব নিয়মকানুন।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed