Main Menu

বিশ্বনাথে মানববন্ধন শেষে বিএনপি নেতা গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা আসাদুজ্জামান নুর আসাদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক।
সোমবার (১২ফেব্রুয়ারি) বেলা দেড়টায় থানার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পূর্বে তিনি ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের পুরাতন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন।

Share





Related News

Comments are Closed