ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : নির্দেশনা জারির একদিন পর ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সোমবার সকালে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত সরকারি নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে।
এর আগে গতকাল রোববার নির্দেশনা জারির পর পরীক্ষামূলকভাবে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টানেট বন্ধ রাখা হয়। এছাড়া আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা ধীর গতি থাকে।
বিটিআরসি নিদের্শনা অনুযায়ী, পরীক্ষার সময় সরকারি নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিদের্শনা অনুযায়ী এ সময়ে ইন্টারনেটের গতি ২৫ কেবিপিএস করার সিদ্ধান্ত হয়।
আগামী ১৩, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৪ ফেব্রুয়ারি পরীক্ষার দিন সকালে আড়াই ঘণ্টা এবং ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকেও আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে বলা হয়েছিল।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed