মন্দিরের প্রসাদ খেয়ে নারী-শিশুসহ অর্ধ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ডোমারে মন্দিরের প্রসাদ খেয়ে একই গ্রামের অর্ধ শতাধিক নারী-শিশু ও বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত আক্রান্তদের মধ্যে মহিলা, শিশু ও বৃদ্ধসহ ২২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ৬ শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়ানী বাকডোকরা সাধুপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের গাভীর গত এক মাস আগে একটি এড়ে বাছুর জন্ম নেয়। এ জন্য তিনি শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় মন্দিরে প্রসাদ তৈরী করে গ্রামের লোকজনদের খাওয়ান।
প্রসাদ খেয়ে মহিলা, শিশু ও বৃদ্ধসহ অর্ধ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। পরদিন রোববার সকাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত ২২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশীর ভাগই শিশু।
আক্রান্তরা হলো- জিয়ান্ত রায় (৮), উৎসব চন্দ্র রায় (৮),পলাশ চন্দ্র রায় (১২), বিপুল চন্দ্র রায় (৭), রিপন চন্দ্র রায় (১০), অরন্য চন্দ্র রায়(৪), অর্পন চন্দ্র রায় (৭), সাথি (২), সুব্রত চন্দ্র রায় (৬), শুকাতু রায় (৬৫), দিলিপ চন্দ্র রায় (১১) কনক রায়(৭), মায়া রানী (৮), রবীন্দ্র নাথ (২), জোতিষ চন্দ্র রায় (১৪)।
হাসপাতালে জিয়ান্ত রায়ের মা রনকা রানী বলেন, আমাদের গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের গাভীর গত এক মাস আগে একটি এড়ে বাছুর জন্ম নেয়। এ জন্য তিনি শনিবার বিকালে স্থানীয় মন্দিরে প্রসাদ তৈরী করে গ্রামের লোকজনদের খাওয়ান। বিকেলে প্রসাদ খাওয়ার পর রাত থেকে সকলেরই বমি এবং পাতলা পায়খানা শুরু হয়। রাত যতই গভীর হতে থাকে ততই আক্রান্তের সংখা বাড়তে থাকে।
এদিকে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, নিজ বাড়ীতে স্যালাইন লাগিয়ে চিকিৎসা নিচ্ছেন, রমনী কান্ত রায় (৫৫), তার স্ত্রী অলকা রানী (৪৫), সন্ধা রানী (৪০), চায়না রানী (৩৫), ললিতা রানী (৫৫) ও প্রভাত চন্দ্র রায় (৫৫)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাছিমা হক সাংবাদিকদের বলেন, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশী। এদের মধ্যে অনেকের শরীরে খিচুনী শুরু হয়েছে। গুরুতর ৬ শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed