Main Menu

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে রোববার সিলেটের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা ফরমায়েসী রায়ে জেলে বন্দি খালেদা জিয়া মুক্ত খালেদা জিয়ার চেয়ে অনেক শক্তিশালী। গণতন্ত্র আজ নির্বাসিত, চারিদিকে অবিচার দুর্নীতি আর অপশাসনের মহড়া চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে বাংলাদেশের ইতিহাসে এক কলংকজনক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে বাংলাদেশের জনগণ ঘরে বসে থাকবে না, তখন আর পালানোর পথ পাওয়া যাবে না।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আতিকুর রহমান শাবুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এড. মো. আনোয়ার হোসনে, এড. শামীম আহমদ সিদ্দিকী, এড. শাহ আশরাফুল ইসলাম আশরাফ, এড. মো. হাবিবুর রহমান হাবিব, এড. মো. কামাল হোসেন, এড. ছাদিয়া চৌধুরী মুন্নি, এড. মো. খালেদ জুবায়ের, এড. ইকবার আহমদ, এড. মো. মুমিনুল ইসলাম মুমিন, এড. ওবায়দুর রহমান ফাহমি, এড. মো. আতিকুর রহমান, এড. মো. তানভীর আক্তার খান, এড. মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, এড. মো. সৈয়দ খালেদ হোসেন, এড. মো. শফিউল আলম, এড. মো. ছমির উদ্দিন, এড. মো. তাজ উদ্দিন মাখন, এড. গিয়াস উদ্দিন, এড. মো. ওয়ারিছ উদ্দিন চৌধুরী, সেলিম, এড. মো. আব্দুল মুকিত, এড. সাইফুল ইসলম, মো. খুরশেদ আলম, ইসরাফিল আলী, মো. বর নেওয়াজ রানা, এড. মো. আব্দুল­াহ হেলাল, মিজানুর রহমান মিজু, তানবির আহমদ, মোবারক হোসেন রনি, তানবির আহমদ, আব্দুল­াহ, আল মামুন হীরা, ওয়াহিদুর রহমান, রোহিলা বেগম, আব্দুল হালিম রায়হান, সুমেল আহমদ, আবু ছালেহ, মঈন উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, সাহেদ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed