জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণের প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নয়াবন্দর এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ফজলু কবিরীর সভাপতিত্বে, ইউনিয়ন যুবদল সভাপতি মিয়া মো: ইউসুফ ও যুবদল নেতা বাবুল খান মুন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক হাজী সোহেল আহমদ খান টুনু।
বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন- আক্তার হোসেন, ফারুক কবিরী, সৈয়দ এনামুল হোসেন, জনি চৌধুরী, সাখতার কবিরী, দিনাজ চৌধুরী, আলী হোসেন, শামিম তালুকদার, সুজেল, হাসান, রুনু মিয়া, মো: মহিম মিয়া, শাহ সানি আলী, শামিম মিয়া, লতিফ, আয়নল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় সাজা প্রদান করা হয়েছে। জাতি স্বৈরাচারী সরকারের এই ফরমায়েশী ও অন্যায় রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাজপথের কঠিন আন্দোলনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed