Main Menu

সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেল পৌন ৫টার দিকে মিছিল বের করে। এক পর্যায়ে মিছিল নিয়ে জিন্দাবাজারে অবস্থান নেয় তারা। বিকেল ৫টার দিকে পুলিশ এসে তাদের ধাওয়া করে এবং ৭ রাউন্ড ফাকা গুলি করে ও তিনজনকে আটক করে নিয়ে যায়। আটকদের পরিচয় জানা যায়নি।
পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলের কারনে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা দেন আদালত। তারই প্রতিবাদে সিলেটে মিছিল বের করে ছাত্রদল।

Share





Related News

Comments are Closed