বিশ্বনাথে জামাত-বিএনপির ৪ নেতাকর্মী আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নাশকতার আশঙ্কায় জামাত-বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাত সাড়ে ৯টায় ৪ জনকে আটকের সত্যতা স্বীকার করেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
আটককৃতরা হলেন লামাকাজী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক, কলিমুল্লাহপুর গ্রামের মৃত আজমন্দ আলীর পুত্র মঈন উদ্দিন (৩৮), লামাকাজী ইউনিয়ন ছাত্রদল নেতা, আতাপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আবদুর রহমান ( ২৮), খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, প্রয়াগমহল গ্রামের ইদ্রিস খানের পুত্র শফিক খান (৪০) ও বিএনপি সমর্থক, মনোহরপুর গ্রামের মৃত জহির আলী মেম্বারের পুত্র আয়াছ মিয়া (৪২)।
আটককৃতদের মধ্যে মঈন উদ্দিন, আবদুর রহমান ও শফিক খানকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আনোয়ার ও সহিদুল ইসলাম আটক করে থানায় হস্তান্তর করেন এবং আয়াছ মিয়াকে থানা পুলিশ আটক করে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed