রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী একজন
সজিব খান, গলাচিপা, পটুয়াখালী থেকে : এসএসসি পরীক্ষায় রোববার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে কেন্দ্রে অন্যবিষয়ের পরীক্ষার মত পরীক্ষার্থীদের ভিড় ছিল না। কারণ পুরো কেন্দ্রেই ছিল একজন পরীক্ষার্থী। আর তার জন্য কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ৬ জন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয় থেকে তুলি আক্তার (১৬) নামের একজন অনিয়মিত পরীক্ষার্থী শারীরিক শিক্ষা বিষয়ে অংশগ্রহণ করেন। তার রোল নম্বর-২৩৭৬৮৯। ওই পরীক্ষার্থীর জন্য কেন্দ্রে দায়িত্বে ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কেন্দ্র সচিব, হল সুপার, একজন সচিব সহকারী, একজন কক্ষ পরিদর্শক ও একজন পুলিশ সদস্য।
রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া বলেন, গতবছর তুলি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তাই সে অনিয়মিত পরীক্ষার্থী হওয়ায় এবার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষার কেন্দ্র সচিব ও রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, এসএসসিতে শারীরিক শিক্ষা বিষয়ে কেন্দ্রে পরীক্ষা নেই। তবে স্ব স্ব স্কুলে ওই পরীক্ষা হবে। অনিয়মতি হওয়ায় একজন পরীক্ষার্থী এ বিষয়ের পরীক্ষা দিয়েছে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিআরডিবি কর্মকর্তা রিপন খন্দকার বলেন, পরীক্ষার্থী একজন হলেও অন্য পরীক্ষার মতই যে যার দায়িত্ব পালন করেছেন।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed