স্ত্রী হত্যাকারী হেলালকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ডেগার দিয়ে গলা কেটে স্ত্রী হত্যাকারী হেলাল মিয়াকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুই সন্তানের জননী লুবনা বেগম হত্যার ১১দিন পেরিয়ে গেলেও থানা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে ঘাতক হেলাল। তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য তার সন্ধান পেতে থানা পুলিশ ও লুবনার পরিবার ওই পুরস্কার ঘোষণা করেছে।
গত শুক্রবার ঘাতক হেলালকে ধরিয়ে দিতে পারলে পুলিশের পক্ষ থেকে সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা মূল্যের একটি আইফোন-৭ প্রদান করার ঘোষণা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মিজানুর রহমান। একই দিনে নিহতের পরিবারের পক্ষে নিহত লুবনার ছোট বোনের স্বামী মামুন মিয়াও ঘাতক হেলালের সন্ধানদাতাকে নগদ ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে হেলাল মিয়া তার স্ত্রী লুবনা বেগম (দুই সন্তানের জননী)’কে ডেগার দিয়ে গলা কেটে খুন করেন। প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মরহুম ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
ঘাতক হেলাল মিয়াকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed