সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর আদালত এলাকায় সাংবাদিক নিরানন্দ পাল ও মামুন হাসানের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের পাঁচটি সাংবাদিক সংগঠন কর্তৃক ঘোষিত ৬ দিনব্যাপী কর্মসূচি অব্যাহত রয়েছে।
কর্মসূচীর দ্বিতীয় দিনে রোববার বেলা ১২টায় বন্দরবাজারস্থ জেলা পরিষদ ভবনের সম্মুখের রাস্তায় সাংবাদিক নেতৃবৃন্দ অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন। ঘন্টাব্যাপী প্রতিবাদী অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা আদালত পাড়ায় সাংবাদিকদের উপর যে, বা যারা হামলা করেছে সেইসব দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সিলেটের পেশাজাবী, সামাজিক, রাজনৈতিক ও আইনজীবী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিশেষ করে যারা আদালত পাড়ায় সাংবাদিকদের রক্তাক্ত করেছে তাদেরকে আইনী সহায়তা না দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ।
ইমজা সভাপতি আল আজাদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা সহ সর্বশেষ পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন, যুগান্তর সিলেট অফিসের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ ও যমুনা টিভির সিলেট বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান রিপন।
ইমজা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর সঞ্চালনায় দ্বিতীয় দিনের কর্মসূচীতে অংশগ্রহন করেন সিলেট সংলাপ এর সম্পাদক মো. ফয়জুর রহমান, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশননের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশননের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য শেখ আশরাফুল আলম নাসির, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসীন, উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, সিলেট বাণীর ফটো সাংবাদিক দুলাল হোসেন, সিলেট বাণীর সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ইক্বরা বাংলা টিভির সিলেট প্রতিনিধি আহমাদ সেলিশ, ইমজার সাবেক কোষাধ্যক্ষ মঞ্জুর আহমদ, ইমজার সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু, বর্তমান ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার গোলজার আহমদ, শুভ প্রতিদিনের রিপোর্টার আনন্দ সরকার, সকালের খবরের এইচ এম শহীদুল ইসলাম, সিলটিভির ক্যামেরাপার্সন হেনা মমো, ইকরা বাংলা টিভির কমলজিৎ পাল, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলসহ আরও অনেকে।
উল্লেখ্য ৫ ফেব্রæয়ারি সোমবার দুপুর ১২টায় হামলাকারীদের আইন মোতাবেক শাস্তির দাবিতে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি, ৬ ফেব্রæয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, ৭ ফেব্রæয়ারি বুধবার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী কর্মবিরতি এবং ৮ ফেব্রæয়ারি বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed