Main Menu

পাঁচবিবিতে দোকান পুড়ে ছাই

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার সড়াইল বাজারে এই দূর্ঘটনা ঘটে।
এবিষয়ে বাজার পাহারাদার মুন্জুর রহমান ও নাসির সরকার জানান, মধ্যরাতে আমরা বাজার ডিউটি করছিলাম হঠাৎ দেখি বারিকের দোকানের ভিতর আগুন লেগেছে। এ সময় আমাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল হাদী বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
এ ঘটনায় দোকান মালিক আঃ বারিক বলেন, শুক্রবার রাতে আমার মেকানিক্যাল দোকানে আগুন লেগে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন পরিবার নিয়ে সর্বশান্ত।

Share





Related News

Comments are Closed