Main Menu

বিয়ানীবাজার থেকে ‘৫২ বাংলা টিভি’র যাত্রা শুরু

বিয়ানীবাজার প্রতিনিধি: ‘বাংলা সংযোগ দেশে দেশে’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ৫২ বাংলা টেলিভিশন। শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার ও টেলিভিশনের সিইও বৃটেন প্রবাসী সাংবাদিক ফারুক যোশী লগো উন্মোচনের মাধ্যমে ৫২ বাংলা টিভির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এদিকে, ৫২ বাংলা টিভি’র উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক গোলাম কিবরিয়া সাংবাদিকতায় আবর্জনা ও আগাছার ব্যবহার বন্ধের আহ্বান জানান। তিনি প্রত্যাশা করেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধের সংগ্রামে ৫২ বাংলা টিভি ভূমিকা রাখবে।
সিইও ফারুক যোশী অনলাইন টিভির অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, কবি ফজলুল হক, বৃটেন প্রবাসী কলামিস্ট এনায়েত হোসেন, ইউএনও মু. আসাদুজ্জামান, থানার ওসি শাহজালাল মুন্সী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বার্তা ২৪ টিভি’র চেয়ারম্যান ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক মাছুম আহমদ।
৫২ বাংলা টিভির নির্বাহী সম্পাদক শাবুল আহমদ ও হেড অব কালচারাল আতিকুল ইসলাম রুকনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed