মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার আগপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত আর নেই। শনিবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার প্রথম নামাজে জানাজা বাদ যোহর মিরাবাজার ইব্রাহিম খলিলুল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হবে গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বরাইয়া উত্তরভাগে বাদ আছর। এরপর তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ১৮ বছরের চেয়ারম্যান ছিলেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed