বিএনপি নেতা আমান-নাজিম উদ্দিন আটক
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাজিম উদ্দিন আলমের বাস ভবন থেকে এ দুই নেতাকে আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র ৩১ নম্বর রোডে নাজিম উদ্দিন আলমের বাস ভবন ঘিরে রাখে পুলিশ। নাজিম উদ্দিনের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন আমান উল্লাহ আমানও।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার রাতে সাংবাদিকদের তাদের আটকের খবর জানান। এ বিষয়ে র্যাব-পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমানের বিরুদ্ধে ২৩৭টি ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। তবে এসব মামলায় জামিনে রয়েছেন তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed