সিলেটে যুবলীগ নেতা কবির গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যুবলীগ নেতা কবির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যারাত ৭টায় নগরীর উপশহর এলাকা এসএমপি’র শাহপরাণ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। দ্বিতীয় বিয়ের তালাকপ্রাপ্তা স্ত্রীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত কবির আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার দুর্লভপুর গ্রামের হাজী সিরাজ মিয়ার পুত্র।
জানা গেছে, গত ২৩ জানুয়ারি কবির তার দ্বিতীয় বিয়ের তালকপ্রাপ্তা স্ত্রী মরিম আক্তার লিপি’র সোনারপাড়াস্থ সোনিয়া বিউটি পার্লারে হামলা করেন। পার্লার ভাংচুরসহ লিপিকে মারধর এবং টাকা পয়সা কেড়ে নেয় । পাশপাশি তাকে অপহরণ ও খুন করার হুমকি দেয়। এ ঘটনায় মরিয়ম আক্তার লিপি বাদী হয়ে গত ২৬ জানুয়ারি এসএমপির শাহপরান থানায় একটি মামলা {নং- ১২(১)১৮} করেন। এ মামলায় পলাতক থাকাবস্থায় পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে।
শাহপরাণ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন আসামী কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই রমাকান্ত দাশ জানান, মামলার পর থেকে আসামী কবির আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার নগরীর তেররতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed