পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত নয়টায় রাজশাহী থেকে নীলফামারীগামী গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮৭৫৯৯) পার্বতীপুর হলদীবাড়ী রেলক্রসিং পারাপারের সময় সাইকেল আরোহী ইদ্রিস আলীকে (৬৫) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে চালক ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ইদ্রিস আলী উপজেলার চকমুসা এলাকার সাবের উদ্দিনের ছেলে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed