ছিনতাইকালে ঢাবির ২ ছাত্রলীগ কর্মী আটক
বৈশাখী ্উজ ডেস্ক: রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে ছিনতাইকালে ছাত্রলীগের ওই দুই কর্মীকে আটক করেন ঢাবির শিক্ষার্থীরাই।
আটক দু’জন হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মারুফ হোসেন এবং উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের বিল্লাল হোসেন। এদের একজন মাস্টার দা সূর্যসেন হল এবং আরেকজন বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত একটার দিকে কলা ভবনের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে দুই জনকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটক মারুফ হোসেন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শাহীনের এবং বিল্লাল হোসেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার পরপরই ছাত্রলীগের এই দুই নেতা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের অনুসারীকে চিহ্নিত করেন ।
বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল বলেন, ‘বিল্লাল হোসেন অনেক আগে আমার সঙ্গে রাজনীতি করলেও এখন করে না। সে এখন দোষী, তার দায়ভার আমরা নেব না। তাকে পুলিশ প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। পুলিশ দোষীদের অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেবে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয় হলের বিভিন্ন দোকান থেকে টাকা তুলে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তা মো. রাসেল ও আবু বক্কর সবুজ রাত আনুমানিক একটার দিকে কলা ভবনের সামনে হিসাব করছিলেন। এ সময় মারুফ ও বিল্লালের নেতৃত্বে একদল শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়ে এবং টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে।
রাসেল টাকা দিতে অস্বীকৃতি জানালে রাসেলের মাথায় ইট দিয়ে আঘাত করেন বিল্লাল। এতে মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় রাসেলের সহযোগী আবু বক্কর সবুজ চিৎকার করলে ঘটনাস্থলে লোকজন জমায়েত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
কিন্তু ধরা পড়ে যান বিল্লাল ও মারুফ । এরপর রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আটক দুই ছাত্রলীগ কর্মীকে সেখান থেকে নেয়া হয় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের কাছে। পরে শাহবাগ থানাকে খবর দিলে পুলিশ এসে দুই জনকে নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসান জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed