Main Menu

গয়েশ্বর ও অমিতকে গ্রেফতারে নিন্দা সিলেট বিএনপির

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশ্বাস করে। কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আওয়ামী সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’

সকল অস্থিতিশীল পরিস্থিতর দায় আওয়ামী লীগকে নিতে হবে বলেও হুশিয়ারী দেন তারা। একই সাথে প্রবীণ রাজনীতিবীদ গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তির দাবীও জানান ।

অপর এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ নিখোঁজ জকিগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম সম্পাদক সুলতান আহমদকে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।

Share





Related News

Comments are Closed