দেশে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন
বৈশাখী নিউজ ডেস্ক : সারাদেশে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এবার ৪২ লাখের বেশি নতুন ভোটার এ তালিকায় যুক্ত হয়েছে।
হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে আজ বুধবার এ তালিকা প্রকাশ করা হলো।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি দেশজুড়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। ওই তালিকায় ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার ছিল। তা থেকে হালনাগাদে বাদ দেয়া হয়েছে মৃত অন্তত ১৫ লাখ ২৭ হাজারেরও বেশি ভোটার।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এ বছর হালনাগাদে যোগ হচ্ছে ৪৩ লাখ ২০ হাজারের মতো নতুন ভোটার। নতুনদের নিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৪১ লাখের মত; যারা একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরে নবম সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার।
নবম সংসদ নির্বাচনের পর যারা ভোটার হয়েছেন, তাদের অধিকাংশের বয়স এখন ১৮ বছর থেকে ২৮ বছর।
উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি ১৮ বছর হলেই নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশন বছরের উপযুক্ত সময়ে হালনাগাদ করার জন্যে কর্মসূচি ঘোষণা করে; বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ চলে। এছাড়া বছরের যে কোনো সময় ভোটারযোগ্যদের নিবন্ধন করা হয়।
Related News
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More



Comments are Closed