ভর্তি জালিয়াতি: ঢাবির ১৫ শিক্ষার্থী বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: ভর্তি জালিয়াতির ঘটনায় জড়িত থাকার দায়ে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
এর আগে গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটির সভায় ওই ১৫ শিক্ষার্থীকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃংখলা পরিষদ সভায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ জনকে চূড়ান্ত বরখাস্তের সুপারিশ করা হয়। এছাড়া পুলিশি তদন্তেও বিভিন্ন ভর্তি জালিয়াতিতে তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এসবের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের নাভিদ আঞ্জুম তনয়, পদার্থবিজ্ঞান বিভাগের মহিউদ্দিন রানা, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের আবদুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার ও রিফাত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়োজিদ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, সংস্কৃতের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ শাকিব, অর্থনীতি বিভাগের মো. তানভীর আহমেদ মল্লিক, ইসলামিক স্টাডিজের রাফসান করিম, বাংলার আনিসুর রহমান অনিক, ইতিহাসের টিএম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুন্সী মো. সুজাউর রহমান এবং পালি ও বুদ্ধিস্ট বিভাগের নাজমুল হাসান নায়েম।-খবর ইউএনবি
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed