হাবিপ্রবিতে এমবিএ’র(ইভিনিং) ভর্তির আবেদন গ্রহণ চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমবিএ’র(ইভিনিং) জানুয়ারি-জুন’১৮ সেমিস্টারে ভর্তির সার্কুলার প্রকাশ করা হয়েছে। গত ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার মাধ্যম হবে এমসিকিউ। থাকবে ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান। এমবিএ ইভিনিংয়ে প্রতি সেমিস্টার খরচ ১৭ হাজার ৫০০ টাকা এবং মোট সেমিস্টার ৫টি।
গত ১৪ ফেব্রুয়ারি এমবিএ (ইভিনিং) এর সমন্বয়ক প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, সার্কুলার পেতে লগইন করুন www.hstu.ac.bd
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed