Main Menu

শাবি অফিসার্স এসোসিয়েশনের নয়া সভাপতি মুমিনুল, সম্পাদক শাহীন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নিবার্চনে আওয়ামীপন্থীরা জয় পেয়েছে। সভাপতি-সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে আওয়ামীপন্থী কর্মকর্তাদের প্যানেল এবং ৫টি পদে জয় লাভ করেছে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের প্যানেল। নির্বাচন কমিশনার সোহেল উদ্দিন আহমেদ সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
এতে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মুমিনুল হক এবং সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার শামীন আহমদ চৌধুরী।
এছাড়া, একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে এ এসএম খারুল আক্তার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন চৌধুরী শিশির এবং সদস্য পদে আ ন ম জয়নাল আবেদীন ও মো. মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
এদিকে, বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সদস্য পদে মো. জয়নাল ইসলাম চৌধুরী, সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ মুর্শেদ আহমদ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন।

Share





Related News

Comments are Closed