Main Menu

সিকৃবি’র ১ম সমাবর্তনের তারিখ পরিবর্তন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ৪ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ অংশ নিবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক/মাস্টার্স/পিএইচডি সম্পন্নকারী রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ অংশগ্রহণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। তিনি সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে জানানো হয়।

Share





Related News

Comments are Closed