সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ১৩ বছর আজ
হবিগঞ্জ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ শনিবার (২৭ জানুয়ারি)। ২০০৫ সালের এ দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ নিহত হন মোট ৫ জন। এতে আহত হন ৪৩ জন।
এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। কয়েক দফা তদন্ত শেষে সর্বশেষ চার্জশিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ ৩২ জনের বিরুদ্ধে দু’টি মামলারই চার্জশীট দেন তদন্ত কর্মকর্তা। আসামীদের মধ্যে এরই মধ্যে অন্য মামলায় মুফতি হান্নানসহ তিন জনের ফাঁসি হয়েছে।
আইনী জটিলতায় বিচারটি বিলম্বিত হচ্ছে বলে জানিয়ে মামলার বাদী মো. আব্দুল মজিদ খান এমপি বলেন, ফৗজদারী আইনের বিধান অনুযায়ী সাক্ষী আদালতে হাজির হলে এবং আসামী জেল হাজতে থাকলে তাকে আদালতে হাজির করতে হয়। আসামী হাজির না করা গেলে সাক্ষ্য নেয়া যাবে না। এ মামলার গুরুত্বপূর্ণ আসামীরা বিভিন্ন মামলার আসামী থাকায় তাদের ঠিকমতো আদালতে হাজির করা সম্ভব হয় না। ফলে সাক্ষ্যও নেয়া যায় না। এছাড়া, বিগত ৩ মাস ধরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে আছেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, গত আগস্ট থেকে এ ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে আছেন। তার অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ কেবল রুটিন দায়িত্ব পালন করছেন। তিনি জানান, মামলার ৩২ আসামীর মধ্যে তিন জনের এরই মধ্যে মৃত্যুদন্ড হয়েছে। বাকি ২৯ জনের মধ্যে ১০ জন কারাবন্দী, ১২ জন জামিনে এবং ৭ জন পলাতক রয়েছে। এ মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানান পিপি। মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি বলে জানান তিনি।
এদিকে, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। এছাড়া ঢাকার বনানীতে মরহুমের সমাধিতে সকাল ৯টায় পুস্পস্তবক অর্পণ করবে কিবরিয়া পরিবার।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed