Main Menu

গবিসাসের সভাপতি রিফাত সম্পাদক মুন্নি

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের গণবি প্রতিনিধি মোঃ রিফাত মেহেদীকে সভাপতি ও প্রতিদিনের সংবাদের গণবি প্রতিনিধি মুন্নি আক্তারকে সাধারণ সম্পাদক করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সভাকক্ষে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু। এ সময় সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল, আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম, ব্যবসায় বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম মাছুম, জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, গবিসাসের উপদেষ্টা আব্দুল্লাহ আল কাউসার, মাসুদ আজীম, মেহেদী তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি বিধান মূখার্জী, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান সাগর, অর্থ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক রনি খাঁ, কার্যকরী সদস্য (১) তুষার (২) তামান্না আফতাব (৩) মুহাইমিনুল ইসলাম।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি এস এম আহাম্মেদ মনি ও সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব । নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কেন্দ্রীয় ছাত্র সংসদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ঢাবিসাস, জাবিসাস,চবিসাস, রাবিসাস , বাকৃবিসাস, শাবি প্রেসক্লাব, কুবিসাস, জাবি প্রেসক্লাব, রাবি প্রেসক্লাব এবং জবিসাস।

Share





Related News

Comments are Closed