সিলেটে লিয়াকত বাহিনীর হামলায় দুই সাংবাদিক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশাগত দ্বায়ীত্ব পালনের সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের ক্যামেরাও ভাংচুর করা হয়।
হামলায় আহত হন যমুনা টিভির সিলেট ব্যুরোর ক্যামেরা পার্সন নিরানন্দ পাল এবং দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক মামুন হাসান। এদের মধ্যে নিরানন্দ পালের অবস্থা গুরুতর। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুরে পাথর কোয়ারিতে প্রবাসী হোসেন আহমদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ৩১ আসামি সিলেট আদালতে আসেন। এসময় তারা সংবাদিকদের ওপর হামলা চালায়। আদালত হত্যা মামলায় জৈন্তাপুর আওয়ামী লীগ সেক্রেটারি লিয়াকত আলীসহ ৩০ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা;
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন পত্রিকার আলোকচিত্রি মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর আদালত চত্বরে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এই নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানান।
তাঁরা বলেন, আদালত চত্বরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর নির্দেশে তার অনুসারী সন্ত্রাসীরা কর্মরত সাংবাদিকদের উপর যেভাবে হামলা চালিয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা প্রমাণ করেছে, পেশিশক্তি দিয়ে তারা গণমাধ্যমকে দাবিয়ে রাখতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা;
দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন পত্রিকার আলোকচিত্রী মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর আদালত চত্বরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন,সাংবাদিকদের উপর এধরনের হামলা মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিডিও দেখুন-
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed