Main Menu

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেম ঘটিত কারণে প্রতিপক্ষের হামলায় চয়ন মিয়া (২২) নামের এক রংমিস্ত্রি আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে।
জানা গেছে, কেশবপুর গ্রামের রংমিস্ত্রি চয়ন মিয়া ও একই গ্রামের এক স্কুল ছাত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এরই জের ধরে সোমবার রাতে স্থানীয় কেশবপুর এলাকায় ইসলামী সম্মেলনে রংমিস্ত্রি চয়ন মিয়াকে একা পেয়ে স্কুল ছাত্রীর ভাই কবির মিয়া সহ কয়েক জনের হামলায় রংমিস্ত্রি চয়ন মিয়া গুরুত্বর আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীদের উপর্যপুরি রামদার আঘাতে আহত প্রেমিক রংমিস্ত্রির ক্ষতস্থানে মোট ১৮টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের লোকজন জানান।

Share





Related News

Comments are Closed