জগন্নাথপুরে হাওরে পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের পানি নিস্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমএ মুকিত, সহ-সভাপতি, বাংলাদেশ ইয়ুথফ্রন্ট এর সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা ডাঃ রাজা মিয়া, আখলুল করিম, দিলু মিয়া, হাজী সুহেল আমীন, আলিম উদ্দিন, জুবেদ আলী লখন, সামসুল ইসলাম রানা, আবুল লেইস, আনিসুর তুতি, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, পৌর বিএনপি নেতা সালাউদ্দিন মিটু, কবির আহমদ, হাবিবুর রহমান হাবিল, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, জহিরুল ইসলাম লেবু, সেলিম আহমদ, শেখ সুলেমান মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, তারেক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমেদ রুয়েল, নুরুল আমীন, হেলাল আহমদ, শেখ মামুন হোসেন, মামুনুর রশীদ, জয়নুল আহমেদ, সাহেদ রানা, জাকারিয়া আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা দ্রততম সময়ের মধ্যে হাওরের পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহন ও সরকারি নীতিমালা মেনে ফসল রক্ষা বাধ নির্মাণের জোর দাবি জানান। হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণে কোন গাফিলাতি মেনে নেয়া যাবে না। তাহলে জগন্নাথপুরের কৃষক সহ আপামর জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed