সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মুসল্লী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজতেমা ফেরত ৪ মুসল্লী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারের ৭মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩জন এবং ওসমানী হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সুনামগঞ্জের নোয়াগাও গ্রামের আবু বক্কর (৫৫), গুলের গ্রামের আকবর আলী (৫০), পলাইয়া গ্রামের আবদুল জফুর (৪৫) ও কাঠইর ইউনিয়নের সদস্য উলুতুল গ্রামের আব্দুল খালেক (৪৮)।
নিহতরা সবাই টঙ্গীর ইজতেমা ফেরত যাত্রী। তারা ইজতেমা শেষে বলাকা পরিবহনের একটি বাসে সুনামগঞ্জে ফিরছিলেন। বাসটিতে প্রায় ৩০জন মুসল্লী ছিলেন বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed