Main Menu

এবার হজে যেতে পারবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

বৈশাখী নিউজ ডেস্ক : এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১’শ ৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১’শ ৯৮জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

আজ রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা জানান।

তিনি জানান, আগামি ১০ ফেব্রয়ারীর মধ্যে ঘোষণা করা হবে এবারের হজ প্যাকেজ।

এসময় ধর্মসচিব জানান, গত বছর হজ ব্যবস্থাপনায় ২৪৫টি এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ধর্মমন্ত্রী আরোও বলেন, হজযাত্রীদের ৫০ ভাগ বাংলাদেশ বিমান ও বাকি ৫০ ভাগ সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে।

Share





Related News

Comments are Closed