এমপি লুৎফুল্লাহর ছেলের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর একমাত্র ছেলে অনিক আজিজ (২৬) গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার গভীর রাতে ঢাকার ন্যাম ফ্লাটে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এমপির এপিএস জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, ঢাকার ন্যাম ফ্লাটে অনিক, তার বোন সৃষ্টি ও ড্রাইভার ছিলেন। এমপি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমাতে যায়।
রোববার সকালে সবাই ঘুম থেকে উঠলেও অনিক আজিজ উঠছিলেন না। অনেক ডাকাডাকি করলেও না উঠায় তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে অনিককে উদ্ধার করে সোহরাওর্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে সাতক্ষীরায় নিয়ে আসা হবে বলেও জানান জাহাঙ্গীর হোসেন।
অনিক বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সির ছাত্র বলে জানা গেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এমপির এপিএস জানাতে পারেননি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed