ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের জন্য ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তৃতীয় এবং শেষ ধাপ শনিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলোর মধ্য রয়েছে- নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (কেন্দ্রীয় খেলার মাঠ)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটারদের ভোটদানের পূর্বে নির্বাচনী কর্মকর্তার নিকট অবশ্যই ভোটার পরিচয়পত্র দেখাতে হবে। এর আগে গত ৬ এবং ১৩ জানুয়ারি দুই পর্বে ঢাকার বাইরের ৪২টি কেন্দ্রে প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবারের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার আগের দুই পর্বের ভোটসহ গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।
২০১৩ সালের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ ১৮টি আসনে নির্বাচিত হয়। অপরদিকে বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী পরিষদ’ পায় ৭টি আসন।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed