Main Menu

সিলেটে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ৮০ বোতল ভারতীয় মদসহ জামাল উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে নগরীর শিবগঞ্জ এলাকার ফরহাদ খাঁ ব্রীজের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল গোয়াইনঘাট উপজেলার ভুলগ্রামের ইছন আলীর ছেলে। এসময় জামালের সহযোগী কামরুল ইসলাম পালিয়ে যায়। কামরুল ইসলাম (৪৫) নগরীর যতরপুর এলাকার মৃত ইউসুফ সরকারের ছেলে।
শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক জামাল তার অপর মাদক ব্যবসায়ীর সহযোগিতায় গোয়াইনঘাট ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে উক্ত মদ সিলেট শহরে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৬। গ্রেফতারকৃত জামালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed