মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এমআরআই মেশিন
মৌলভীবাজার প্রতিনিধি: মানুষ নিজেদের শরীরে নানা রোগ নিয়ে দিনের পর দিন ভুগতে থাকে। এ রোগ সঠিকভাবে নির্ণয় না করে চিকিৎসা নিলে হিতে বিপরীত হয়। এসকল ঘটনা ডিজিটাল যুগে মানুষের অজানা নয়। এবার মানুষের শরীরের জটিল,কঠিন ও শুক্ষ রোগ নির্ণয় করতে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে এলো এমআরআই মিশিন।
বুধবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেশিনটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও সংসদের প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন। এসময় তিনি বলেন, এমআরআই মেশিনটি উদ্বোধন হওয়াতে সাধারণ নাগরিক কম খরচে বেশী সেবা নিয়ে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের রোগ নির্ণয় করতে পারবে।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো,হাসপাতালটির সহকারী পরিচালক ডাঃ শাহজান কবীর চৌধুরী, সাংবাদিক আব্দুল ওয়াদুদসহ অনেকেই।
হাসপাতালের তত্বাবধায়ক বলেন, মানুষের শরীরের ভিতরের জটিল ও শুক্ষ রোগ নির্ণয় করতে এই হাসপাতালে সাধারণ মানুষ কম খরচে সেবা পাবে এবার। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে দেয়া এই মেশিনটি ২ থেকে আড়াই হাজার টাকায় শরীরের বিভিন্ন অঙ্গের পরীক্ষা সেবা নেয়া যাবে। প্রাইভেট হাসপাতালে এই সেবা নিতে গেলে ৭ থেকে ৮ হাজার টাকা লাগতে পারে।
তিনি আরো বলেন, এ সেবা সপ্তাহে একদিন দেয়া হবে। তবে বিদ্যুতের ক্যাপাসিটি বাড়ানো গেলে সপ্তাহে কয়েকদিন পরীক্ষা করানো সম্ভব। বিদ্যুৎ আরো সংগ্রহ করতে সংশ্লিষ্ট দপ্তরে হাসপাতালের তরফ থেকে আবেদন করা হয়েছে। সিলেট বিভাগের জেলা শহরে এই প্রথম এমআরআই মিশিন বসানো হয়েছে বলে এ প্রতিবেদককে অবহিত করেন তিনি।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed