Main Menu

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জাসাসের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সহ সভাপতি আশিক উদ্দিন আশুক, আলহাজ¦ শেখ মকন মিয়া, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজমল বখ্ত চৌধুরী ছাদেক, যুগ্ম সস্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন রায়হান, মহানগর জাসাস এর সভাপতি মুসা রেজা চৌধুরী, জেলা জাসাস সাধারন সম্পাদক জয়নাল আহমেদ রানু, মহানগর সাধারন সম্পাদক তাজ উদ্দিন মাসুম সহ সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed