দক্ষিণ সুরমায় বৃদ্ধাকে কুপিয়েছে দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকায় এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার লালাবাজার ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা আয়শা বেগম (৫৫) একই গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী।
হামলার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করে।
আহত আয়শার ছেলে আব্দুল জলিল জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। কে বা কারা তার মাকে কুপিয়েছে বলতে পারছেন না।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed