জাফলংয়ে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাক চাপায় সাথী রানি দাস (২৮) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাফলংয়ের কান্দুবস্তিতে তিনি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সাথী রানী সুনমাগঞ্জের শাল্লা উপজেলার বড়গ্রামের বিজয় দাসের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, নিহত সাথী রাী দীর্ঘদিন ধরে জাফলংয়ের বিভিন্ন পাথর কোয়ারীতে পাথর উত্তোলনে শ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার জাফলংয়ের কান্দুবস্তির একটি পাথর কোয়ারীতে ট্রাকের উপর টুকরি দিয়ে পাথর দেওয়ার সময় ট্রাকের ব্রেক ফেল হলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গোয়াইঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed