ছাতকে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, আহত ১
ছাতক প্রতিনিধি: ছাতকের কৈতক এলাকায় সড়ক দূর্ঘটনায় নোমান মিয়া (২০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। এঘটনায় হাজি আনিছ আলী (৫০) নামের একব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় একটি সিএনজি অটোরিকশা লিংক রোড থেকে প্রধান সড়কে উঠার সময় সুনামগঞ্জ থেকে ঢাকাগামি মামুন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সিএনজিচালক নোমান ও হাজি আনিছ আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার নোমান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হাজি আনিছ আলী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
নিহত নোমান আহমদ ছাতক উপজেলার সদুখালী গ্রামের মুদাচ্ছির আলীর পুত্র ও আহত হাজি আনিছ আলী একই গ্রামের অধিবাসি। এসময় সিএনজিটি সদুখালী থেকে কৈতক হয়ে সিলেট যাচ্ছিল।
এলাকাবাসি মামুন পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে। এব্যাপারে হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed