জগন্নাথপুর পৌর এসোসিয়েশনের কর্মবিরতি পালন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহবানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের এক দফা দাবি আদায়ে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে জগন্নাথপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে ১৫ জানুয়ারি সোমবার দিন ব্যাপী জগন্নাথপুর পৌরসভা কার্যালয়ের সামনে কর্ম-বিরতি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সচিব ও জগন্নাথপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি রশীদ আলী, এলাইছ মিয়া, সাধারণ সম্পাদক সতীশ গোস্বামী, যুগ্ম-সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লু রঞ্জন সরকার, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রঞ্জিত চন্দ্র শিল, সহ-সম্পাদক বিমল চন্দ্র বণিক, মহিলা সম্পাদিকা রুবি রাণী দেব, প্রচার সম্পাদক পুলক রায়, সহ-সম্পাদক বিপ্রেশ চন্দ্র মৈত্র, সদস্য মাহমুদা বেগম, অসিত চন্দ্র পাল, আইনুল হক, কমলা কান্ত শর্মা, লিটন মিয়া, তাজনুর মিয়া, নিশি কান্ত দাস, শামসুল আলম, আবদুল কাইয়ূম, আক্তার হোসেন সিরাজ, আলা উদ্দিন, কানু মিয়া, অলি মিয়া, ঝনু কর, মহাদেব, মুক্তার হোসেন, আংগুর মিয়া, উকিল মিয়া, জুবেল আহমদ, এরশাদ মিয়া, আমিনুল হক, নিজাম উদ্দিন, জমির উদ্দিন, আম্বিয়া বেগম, কমলা বেগম, রুহেল মিয়া, পিযুষ কান্তি পাল প্রমূখ।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed