জগন্নাথপুরে নারী সদস্য পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে আগামি ২৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি সোমবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন ১নং আসন থেকে জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর মিনা রাণী পাল ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য শান্তনা ইসলাম লাকি। ২নং আসন থেকে পাটলি ইউনিয়নের নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম তানিয়া ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য জয়গুন নেছা। ৩নং আসন থেকে রাণীগঞ্জ ইউনিয়নের নারী ইউপি সদস্য রোকসানা বেগম, আশারকান্দি ইউনিয়নের নারী ইউপি সদস্য সেলিনা বেগম ও পাইলগাঁও ইউনিয়নের নারী ইউপি সদস্য সালেহা বেগম।
এ সময় সমাজসেবক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সমাজকর্মী বাবুল খান মুন্না, ডা. আজিজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, নির্বাচনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ৭ জন দাখিল করলেও পাটলি ইউনিয়নের নারী ইউপি সদস্য রোজিনা বেগম দাখিল করেননি।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed