গোলাপগঞ্জে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে আব্দুল খালিক (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পৌর এলাকার রণকেলী উত্তরের বনবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালিক রণকেলী উত্তর গ্রামের সিকন্দর আলী ওরফে সিকই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত খালিক প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১টায় বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। রোববার ভোরে পরিবারের লোকজন ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা ও একটি বালতির ভিতরে তার লাশ পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed