Main Menu

প্রাথমিকে পাস ৯৫.১৮ শতাংশ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর ৯৫.১৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। শনিবার বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক সমাপনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যকার পরীক্ষা ভীতি কেটে যাচ্ছে। ফলে তারা পড়ালেখার প্রতি আরো মনোযোগী হচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, অল্প বয়সে সনদ (সার্টিফিকেট) পেয়ে তারা খুবই উল্লসিত হয়। ফলে লেখাপড়ার প্রতি আরো উৎসাহ বাড়ে।’

Manual3 Ad Code

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার।

Manual7 Ad Code

এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ এবং ইবতেদায়ীতে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code