Main Menu

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযোগ্য মর্যাদায় শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপন করা হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মিলাদ মাহফিলে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

Share





Related News

Comments are Closed