মুন্নী হত্যাকারীদের শাস্তির দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৭ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইসলামপুর পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে দাবি জানানো হয় মুন্নীর হত্যাকারী যেন কোনভাবেই পার না পায়। মুন্নীর হত্যাকারী প্রশাসনে যেন কোন প্রকার প্রভাব বিস্তার না করতে পারে, এই ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করতে না পারে সেই দাবিও জানানো হয়। এসকল হত্যাকান্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচার না হলে সমাজে অরাজকতা ও সহিংস ঘটনা বেড়েই যাবে। মুন্নীর হত্যাকারী ইয়াহিয়ার পরিবারের লোকজন প্রভাবশালী মহলে যোগাযোগ করতে পারে তাই সে ব্যাপারেও প্রশাসনকে কঠোর হতে হবে সামাজিক সংগঠন পল্লী সমাজের সদস্যরা এ দাবি জানান।
গোয়াইনঘাটে ইসলামপুর পল্লী সমাজের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আঃ রহমান, আবু তাহের- বিশিষ্ট সমাজ সেবক, আজহার উল ইসলাম- শিক্ষক, রুমানা আক্তার-শিক্ষক, মাজেদা খানম- শিক্ষক, নাজমা বেগম-শিক্ষক, মোঃ আলাউদ্দিন-–সমাজসেবক, সৈয়দ শহিদুর রহমান- লিগ্যাল এইড কর্মকর্তা, মেহেরুন্নেছা- লিগ্যাল এইড কর্মকর্তা, আঃ রউফ- ব্র্যাক কর্মকর্তা, মামুনার রশিদ – ব্র্যাক কর্মকর্তা, পল্লী সমাজের নেত্রী আছারুন বেগম, ছকিনা বেগম, জমিলা বেগম ও সাধারন সদস্যগণ প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed