Main Menu

পার্বতীপুরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মাইক্রোবাস চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় সৈয়দপুর থেকে পার্বতীপুর গামী একটি মাইক্রোবাস বান্নিরঘাট এলাকায় শিশুটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বিক্ষুব্ধজনতা মাইক্রোবাসটি আটক করে ২ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। এসময় পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে সকল ধরনের যানবহন চলাচল বন্ধ থাকে।
নিহত বন্যা বান্নিরঘাট এলাকার রবিন্দ্র চন্দ্র রায়ের মেয়ে।

Share





Related News

Comments are Closed