কক্সবাজারে বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে উড়ন্ত অবস্থায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি মাটিতে পড়ার আগে কয়েক ভাগে ভেঙে পড়ে। মাটিতে পড়া অংশগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।
উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। তবে বিমানটিতে কতজন ছিলেন এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত বিমান ও এর আরোহীদের বিষয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমান মোহন্ত বাংলা ট্রিবিউনকে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা দুর্ঘটনার খবর জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’
ফায়ার সার্ভিসের কক্সবাজারের এসও সাফায়েত হোসেনও বাংলা ট্রিবিউনকে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনও উড়োজাহাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।’
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed