নরসিংদীতে ৩দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার সৈয়দ নগরে (ইটাখোলা বাস্ট্যান্ডের অদূরে) অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ইজতেমা।
দুনিয়া ও আখেরাতে কামিয়াবী এবং আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশে ইজতেমায় যোগ দেবেন দেশ বিদেশের প্রায় ১ লাখ মুসল্লি। এরই মধ্যে ইজতেমা মাঠের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বীরা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে শেষ হবে শনিবার (৩০ ডিসেম্বর)।
ইজতেমা মাঠ প্রস্তুত ও তদারকির দায়িত্বে থাকা মাওলানা মো. ইলিয়াছ বলেন, ‘ইজতেমা উপলক্ষে মাঠ পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন জেলার তবলিগ জামায়াতের সাথী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের কাজ সম্পন্ন করেছেন। প্যান্ডেল তৈরি, মাইক স্থাপন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, রান্নাবান্নার কাজ ও অস্থায়ী শৌচাগার তৈরির কাজ শেষ হয়েছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে জেলা পুলিশ।’
তিনি আরও বলেন, ‘একসঙ্গে ৮০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এই প্যান্ডেলে ১ লাখ মুসল্লী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘সুশৃঙ্খলভাবে তিন দিনের ইজতেমা শেষ করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি মেহমানদের জন্য থাকবে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকটাও বিবেচনায় রাখা হবে।’
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed