সিলেট জেলা বিএনপির কর্মী সভা বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির কর্মী সভা বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্মী সভার সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন।
কর্মী সভায় সিলেট জেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সিলেট জেলার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীগণ, সিলেট জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ এবং জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং সহ-সভাপতি, ১নং যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সিলেট জেলার বিএনপি দলীয় সকল উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ অংশ নেবেন।
তাদের যথা সময়ে উপস্থিত থেকে ‘গুরুত্বপূর্ণ’ এই কর্মী সভাকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed